সহজেই উকুনের কবল থেকে মুক্তি পেতে পারেন
দেখেছেন : 4 জন
সহজেই উকুনের কবল থেকে মুক্তি পেতে পারেন * মেয়নেজ: মাথার উকুন থেকে মুক্তি পেতে কার্যকরী একটি উপাদান হল মেয়নেজ; যা আমরা বার্গার, বারবিকিউ, স্যান্ডউইচ ইত্যাদি খাদ্যদ্রব্যের স্বাদ আরো মজাদার করতে ব্যবহার করে থাকি। যেকোনো কনফেকশনারী দোকানে আপনি এটি পাবেন। বিশেষজ্ঞরা বলেন, চুলের ত্বকে ভালোমতো মেয়নেজ মেখে তারপর ক্যাপ দিয়ে ঢেকে সারারাত রেখে দিলে শ্বাসরুদ্ধ হয়ে মাথায় থাকা উকুনগুলো মারা যায়। সকালে ভালোমতো চুল চিরুনি করুন। এক্ষেত্রে চুল থেকে উকুনের ডিম বের করার বিশেষ চিরুনি ‘নিট কম্ব’ ব্যবহার করুন। ফলে মৃত উকুন এবং উকুনের ডিম দূর হয়ে যাবে। তারপর চুল ভালোমতো ধুয়ে ফেলুন যাতে মেয়নেজের তৈলাক্ত আস্তরণ পরিষ্কার হয়ে যায়। মেয়নেজের তৈলাক্ত আস্তরণ উঠাতে কয়েকবার ধোয়া লাগতে পারে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই।
মন্তব্য করতে লগইন করুন।